যেভাবে বিনিয়োগ করলে পুঁজিবাজারে লোকসান হবে না
শেয়ারনিউজ ডেস্ক: পুঁজিবাজার যেমন অনেক লাভের জায়গা, তেমনি অনেক লোকসানের জায়গাও। এখানে মুনাফা যেমন রাতারাতি হয়, লোকসানও তেমিন রাতারাতি হয়। পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে ভেবেচিন্তে বিনিয়োগ করতে হয়। এজন্য বলা হয়, পুঁজিবাজারে বিনিয়োগ সবার জন্য নয়। এখানে বিনিয়োগ করতে হলে বাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। যদিও আমাদের দেশের পুঁজিবাজারে বেশিরভাগ বিনিয়োগকারী বাজার সম্পর্কে সম্যক ধারণা না নিয়েই বিনিয়োগ...

