Latest Share News
আর্ন্তজাতিক পরিমন্ডলে বাংলাদেশের পুঁজিবাজারকে ব্র্যান্ডিং করতে চায় বিএসইসি
নিজস্ব প্রতিবেদক : বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পুঁজিবাজারকে ব্র্যান্ডিং করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে জনপ্রিয় গণমাধ্যম ব্লুমবার্গের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে প্রচার-প্রচারণা চালাতে চায় কমিশন। বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আনার প্রক্রিয়ায় ব্লুমবার্গকে সম্পৃক্ত করার সম্প্রতি আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করেছে বিএসইসি। প্রতিষ্ঠানটির দরপত্রে বলা হয়েছে, বিএসইসি পুঁজিবাজারে বিদেশী নাগরিকদের বিনিয়োগে...
পুঁজিবাজারে সম্পৃক্ত হচ্ছে ‘নগদ’
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাধ্যমে ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি ‘নগদ’ ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছে। পাঁচ বছরের মেয়াদান্তে বন্ডটির ফেস ভ্যালু হবে ৭৫০ কোটি টাকা। দেশের যেকোনো মোবাইল বা ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানির জন্য বন্ড ছাড়ার ঘটনা এটিই প্রথম। এদিকে, ঘোষণার পর থেকে ‘নগদ’-এর বন্ডে বিনিয়োগ করতে...
তথ্য প্রযুক্তি খাতে রিজার্ভ পৌনে ৪০০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১ কোম্পানির মোট রিজার্ভের পরিমাণ ৩৭৩ কোটি ৯৯ লাখ টাকা। এই ১১ কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ ৭০৪ কোটি ৮৮ লাখ টাকা। সেই হিসাবে কোম্পানিগুলোর পরিশোধিত মূলধনের বিপরীতে গড় রিজার্ভ রয়েছে ০.৫৩ গুণ। খাতটির সবগুলো কোম্পানিরই কমবেশি রিজার্ভ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলোজিস,...
লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ সোমবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earning Per Share-EPS) হয়েছে ২২ টাকা ৫৪ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৭ টাকা...
আইপিওতে বিনিয়োগকারীরা পাবেন ৭০%: চূড়ান্ত হচ্ছে আইন
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ফিক্সড প্রাইস পদ্ধতি এবং বুক বিল্ডিং পদ্ধতিতে সাধারন বিনিয়োগকারীদের জন্য ৭০ শতাংশ আইপিও কোটা বরাদ্দ রেখে পাবলিক ইস্যু রুলস সংশোধন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শিগগিরই সংশোধিত আইনটি চূড়ান্ত করে প্রকাশ করা হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। বিএসইসি সূত্রে জানা যায়, সংশোধিত আইনে ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের...
প্রণোদনা অর্থের বড় অংশ চলে যাচ্ছে পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক : প্রণোদনা প্যাকেজের অর্থ ব্যয় হওয়ার কথা কোম্পানির চলতি মূলধন হিসাবে। কিন্তু প্রণোধনার অর্থ চলতি মূলধনে ব্যয় না হয়ে অনুৎপাদনশীল খাতে চলে যাচ্ছে। কেউ কেউ এ অর্থে জমি কিনছেন। কেউ ব্যয় করছেন গাড়ি-বাড়ি ক্রয়ে। তবে প্রণোদনা অর্থের বড় একটি অংশ চলে যাচ্ছে পুঁজিবাজারে। কেন্দ্রীয় ব্যাংকের ‘অফ-সাইট সুপারভিশন’ বিভাগের পর্যবেক্ষণে প্রণোদনার ঋণের অপব্যবহারের এমন চিত্র উঠে এসেছে। প্রণোধনার ঋণের অর্থের...

