ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে মাত্র ৩১০ কোটি টাকা জমা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের স্থিতিশীলতার লক্ষে গঠিত ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড-এ তালিকাভুক্ত কোম্পানিগুলো এই পর্যন্ত ৩১০ কোটি টাকা জমা দিয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিগুলো ফান্ডটিতে অর্থ জমা দিতে পারবে। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বিএসইসি কোম্পানিগুলোকে ৩১ আগস্টের মধ্যে অবণ্টিত বোনাস ও ক্যাশ ডিভিডেন্ড জমা দিয়েছিল। কিন্তু কোম্পানিগুলো আরও ১৫ দিন সময় চেয়েছে এবং তাদেরকে সেই সময়...

