রেকর্ড ডিভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে
নিজস্ব প্রতিবেদক : জুন ক্লোজিং ২৯ মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে প্রথম রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড ও মুনাফা ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ফান্ডটির অভুতপূর্ব পারমরমেন্স মিউচ্যুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। তাঁরা বলছেন, এই ফান্ডটিকে অনুসরণ করে অন্যান্য ফান্ডগুলো যদি ভালো ডিভিডেন্ড ঘোষণা করে, তবে মিউচ্যুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের হারানো আস্থা অচিরেই ফিরে আসবে। এরফলে বাজারও আরও এক ধাপ সামনে এগিয়ে যাবে।
জানা যায়, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট্রি কমিটি ৩০ জুন ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বা ইউনিট প্রতি ১.৭৫ পয়সা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড ফান্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ। বুধবার (৪ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
এর আগে ২০১৫ সালে ফান্ডটি ১৫ শতাংশ ক্যাংশ ডিডিডেন্ড দিয়েছিল। আর গত বছর ডিভিডেন্ড দিয়েছিল ৫ শতাংশ ক্যাশ।
৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩ টাকা ১৪ পয়সা। এই মুনাফা ফান্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ। গত বছর ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছিল ৭৬ পয়সা। এর আগে ফান্ডটি ২০১৭ সালে ইউনিট প্রতি আয় করেছিল ১ টাকা ৮১ পয়সা।
এদিকে, বৃহস্পতিবার (৫ আগস্ট) আরও দুটি মিউচ্যুয়াল ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। ফান্ড দুটি হলো- ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিনডেলটা মিউচুয়াল ফান্ড।
সমাপ্ত অর্থবছরের নয় মাসে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইউনিট প্রতি আয় করেছে ১ টাকা ১০ পয়সা। যা গত বছর একই সময়ে লোকসান ছিল ৯৯ পয়সা।
অন্যদিকে, গ্রিনডেলটা মিউচুয়াল ফান্ড সমাপ্ত অর্থবছরের নয় মাসে ইউনিট প্রতি আয় করেছে ৯৭ পয়সা। যা গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ০২ পয়সা
তবে ফান্ড দুটি গত বছর লোকসানে থাকায় উভয় ফান্ডের রিজার্ভ মাইনাস হয়ে গেছে। ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রতি মাইনাস রিজার্ভ রয়েছে ইউনিট প্রতি ৯১ পয়সা এবং গ্রিনডেলটা মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রতি ৯৩ পয়সা।
মাইনাস রিজার্ভ থাকার কারণে ফান্ড দুটি হয়তো এবছর বড় আকারে ডিভিডেন্ড দিতে পারবে না। তবে উভয় ফান্ডই এবছর রেকর্ড আয় ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, আগামী ৯ আগস্ট (সোমবার) আরও দুটি মিউচ্যুয়াল ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। ফান্ড দুটি হলো- এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড এবং এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ড দুটির মধ্যে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড সমাপ্ত অর্থবছরের নয় মাসে ইউনিট প্রতি আয় করেছে ১ টাকা ৫৮ পয়সা। স্বল্প মূলধনী ফান্ডটির রিজার্ভ রয়েছে ইউনিট প্রতি ৪৫ পয়সা ইতিবাচক। এই কারণে ফান্ডটি এবছর রেকর্ড ডিভিডেন্ড ও রেকর্ড মুনাফা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, এসইএমএললেকচার ফান্ড সমাপ্ত অর্থবছরের নয় মাসে ইউনিট প্রতি আয় করেছে ২ টাকা ১৪ পয়সা। স্বল্প মূলধনী এই ফান্ডটির মাইনাস রিজার্ভ রয়েছে ইউনিট প্রতি ১ টাকা। মাইনাস রিজার্ভ সমন্বয় করার পরও ফান্ডটির রেকর্ড থাকবে। এই কারণে ফান্ডটি এবছর রেকর্ড ডিভিডেন্ড ও রেকর্ড মুনাফা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ডিভিডেন্ড ঘোষণায় প্রক্রিয়ায় থাকা চার ফান্ডের মধ্যে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মোট ইউনিট রয়েছে ১২ কোটি, গ্রিনডেলটা মিউচুয়াল ফান্ডের ১৫ কোটি, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ৭ কোটি ২৯ লাখ ৪৫ হাজার এবং এসইএমএল লেকচার ফান্ডের ৫ কোটি ইউনিট।
শেয়ারনিউজ, ০৪ আগস্ট ২০২১
https://www.sharenews24.com/article/38001/index.html

