তথ্য প্রযুক্তি খাতে রিজার্ভ পৌনে ৪০০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১ কোম্পানির মোট রিজার্ভের পরিমাণ ৩৭৩ কোটি ৯৯ লাখ টাকা। এই ১১ কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ ৭০৪ কোটি ৮৮ লাখ টাকা। সেই হিসাবে কোম্পানিগুলোর পরিশোধিত মূলধনের বিপরীতে গড় রিজার্ভ রয়েছে ০.৫৩ গুণ। খাতটির সবগুলো কোম্পানিরই কমবেশি রিজার্ভ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলোজিস, এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস, বিডিকম অনলাইন, ডেফোডিল কম্পিউটার্স, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, ইনটেক অনলাইন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং আইটিসি।
কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিসের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকার বেশি এবং শেয়ার সংখ্যা ১০ কোটির উপরে। বাকি সবগুলো কোম্পানির পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকার নিচে এবং শেয়ার সংখ্যা ১০ কোটির নিচে।
কোম্পানিগুলোর অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন ও বর্তমান রিজার্ভ ধারাবাহিকভাবেনিচে দেওয়াহলো:
আমরা নেটওয়ার্ক :কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে আমরা নেটওয়ার্কের। এই কোম্পানির রিজার্ভের পরিমাণ ৯১ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৫৬ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ১.৬৩ গুণ।
আমরা টেকনোলোজিস :বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২৮ কোটি ১০ লাখ টাকা। এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৫৮ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.৪৮ গুণ।
এডিএন টেলিকম :বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫৭ কোটি ৩৭ লাখ টাকা। এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা এবং ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.৮৮ গুণ।
অগ্নি সিস্টেমস :বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৬ কোটি ১১ লাখ টাকা। এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৭২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.০৮ গুণ।
বিডিকম অনলাইন :বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১৪ কোটি ৯১ লাখ টাকা। এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৫৪ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.২৭ গুণ।
ডেফোডিল কম্পিউটার্স :বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১৮ কোটি ৭৪ লাখ টাকা। এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা এবং ৪৯ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.৩৭ গুণ।
ইজেনারেশন :বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫৪ কোটি ৫ লাখ টাকা। এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৭৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.৭২ গুণ।
জেনেক্স ইনফোসিস :কোম্পানিটির বর্তমান রিজার্ভের পরিমাণ ৬১ কোটি ১ লাখ টাকা। এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা এবং ১০৩ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.৫৯ গুণ।
ইনটেক অনলাইন :বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২ কোটি ১৯ লাখ টাকা। এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১২০ কোটি টাকা এবং ৩১ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.০৬ গুণ।
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক :বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২ কোটি ৮৭ লাখ টাকা। এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা এবং ১০ কোটি ৯২ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.২৬ গুণ।
আইটিসি :বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৬ কোটি ৯৯ লাখ টাকা। এ কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা এবং ১২৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ০.২৮ গুণ।
১১ কোম্পানির অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন ও রিজার্ভ:
|
ক্রমিক |
কোম্পানিরনাম |
অনুমোদিত মূলধন |
পরিশোধিত মূলধন |
বর্তমানরিজার্ভ |
|
১ |
আমরা নেটওয়ার্ক |
১০০ কোটি |
৫৬ কোটি ২৩ লাখ |
৯১ কোটি ৬৫ লাখ |
|
২ |
আমরা টেকনোলজিস |
১০০ কোটি |
৫৮ কোটি ১৩ লাখ |
২৮ কোটি ১০ লাখ |
|
৩ |
এডিএন টেলিকম |
২০০ কোটি |
৬৪ কোটি ৬৫ লাখ |
৫৭কোটি ৩৭ লাখ |
|
৪ |
অগ্নি সিষ্টেম |
১০০ কোটি |
৭২ কোটি ৫৫ লাখ |
৬ কোটি ১১ লাখ |
|
৫ |
বিডি কম |
১০০ কোটি |
৫৪ কোটি ৩৬ লাখ |
১৪ কোটি ৯১ লাখ |
|
৬ |
ডেফোডিল কম্পিউটার্স |
২০০ কোটি |
৪৯ কোটি ৯১ লাখ |
১৮ কোটি ৭৪ লাখ |
|
৭ |
ই-জেনারেশন |
১০০ কোটি |
৭৫ কোটি |
৫৪ কোটি ৫ লাখ |
|
৮ |
জেনেক্স ইনফোসিস |
২০০ কোটি |
১০৩ কোটি ২২ লাখ |
৬১ কোটি ১ লাখ |
|
৯ |
ইনটেক |
১২০ কোটি |
৩১ কোটি ৩২ লাখ |
২কোটি ১৯ লাখ |
|
১০ |
আইএসএন |
৫০ কোটি |
১০ কোটি ৯২ লাখ |
২ কোটি ৮৭ লাখ |
|
১১ |
আইটিসি |
২০০ কোটি |
১২৮ কোটি ৫৯ লাখ |
৩৬ কোটি ৯৯ লাখ |
শেয়ারনিউজ, ২৭ জুলাই ২০২১
https://www.sharenews24.com/article/37638/index.html

